ভোরের কাগজে চরফ্যাশন প্রতিনিধি হিসেবে সোহেব চৌধুরীর নিয়োগ - soheb chowdhury
দ্যা ডেইলি সময়ের চিত্র, চরফ্যাসন নিউজ টুয়েন্টিফোর ডটনেট ও ডেইলি বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সোহেব চৌধুরীর জাতীয় দৈনিক ভোরের কাগজের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন।
গত ২৯ অক্টোবর ঢাকার মালিবাগের কর্ণফুলী মিডিয়া পয়েন্টে অবস্থিত ভোরের কাগজ অফিসে তার হাতে এ নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
তার এ যোগদানে দ্যা ডেইলি সময়ের চিত্র, চরফ্যাশন নিউজ টুয়েন্টিফোর ডটনেট ও ডেইলি বাংলাদেশ’র পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক ও প্রকাশকবৃন্দ।
এছাড়াও উপজেলার জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিগণ অভিনন্দন জানিয়ে আগামীদিনের সফলতা কামনা করেন।
তিনি ২০১৪ সাল থেকে সময়ের দর্পণ ম্যাগাজিনে গল্প ও কবিতা লিখছেন তার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বালির দ্বিপ, চন্দ্রিমা,দেবদারূ, ফণি মনষা, দূর দ্বিপের অভিযাত্রী, নীল ফরিং, একাত্তর, ধ্রুব তারা,ঝিনুকের মাল্য ও প্রলয় দিনের কথা তার উল্লেখিত গল্প লক্ষী পেঁচার ডাক, হেমন্তের কানামাছি ও উদাস মেঘের দেশ। সোহেব চৌধুরী সকলের কাছে দোয়া চেয়েছেন।

No comments