ভোলায় হরিণের মাংসসহ হোটেল কর্মচারী আটক -bhola news
অরুনজীব নন্দী অর্নব,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপুল পরিমাণ হরিণের মাংসসহ ঝন্টু চন্দ্র দাস নামে এক হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ নভেম্বর) ভোর ৯:৩০ মিনিটে উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়া উদ্ধার করে পুলিশ।
ঝন্টু দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজনগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে ও ভোলা সদরের হোটেল আলাউদ্দিনের কর্মচারী।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ভোরে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন এলাকার রাস্তায় টহল পুলিশ একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এসময় বস্তা ভর্তি ১১০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়াসহ ঝন্টু দাস নামে এক হোটেল কর্মচারীকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে ঝন্টুদাস পুলিশকে জানায়, আটকৃত মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ভোলায় হরিণের মাংসসহ হোটেল কর্মচারী আটক -bhola news
Reviewed by admin
on
November 14, 2018
Rating: 5
Reviewed by admin
on
November 14, 2018
Rating: 5

No comments