Breaking News

কালেমা জামায়াতের কর্মকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান _ bhola news

কালেমার জামায়াতের কার্যক্রম বন্ধের দাবি 

মুহাঃইসমাইল হোসেন,ভোলা সদরঃ
ভোলার চরফ্যাশনে কালেমা জামায়াতের কার্যক্রম বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ভোলা জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। বুধবার (১৪ইং অক্টোবর),বেলা ১১টায় এ দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালেমার জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মজিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা।
এসময় বক্তব্য রাখেন, ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাওলানা নূরে আলম, সাধারন সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুক, যুগ্ম-সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নূরে আলম, নির্বাহী সদস্য এইচ এম ইব্রাহিম খলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনে আব্দুল মজিদ দীর্ঘ দুই দশক ধরে সারা বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতসহ কয়েকটি দেশের সাধারন মুসলমানদের একত্রিত করে ধর্মের নামে বানোয়াট ও ভিত্তিহীন তত্ত্ব প্রকাশ করে আসছেন। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান ও আকিদা নষ্ট করছেন। তিনি নিজেকে সৃষ্টিকর্তা বা আল্লাহ্ দাবি করেন। তার সাত বছর বয়সী ছেলে ফজলে রাব্বীকে ঈসা (আ.) দাবি করেন।
যা সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় শিক্ষার নামে মানুষকে উদ্বুদ্ধ করে তাদের বিভ্রান্ত করে মানুষের স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাৎ করে নিজের সস্পদ এবং আভিজাত্যের পাহাড় গড়েছেন।
বিভিন্ন জেলার চিহিৃত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার পাশাপাশি একটি ক্যাডার বাহিনী গড়ে তুলছেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, রেজিস্ট্রেশন বিহীন বিবাহ প্রবর্তন করে নিরক্ষর জনগোষ্ঠী তৈরিসহ মানবতা বিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে আসছেন। তিনি দেশের কোনো আইন মানেন না।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটির নেতারা।

No comments