ভোলায় চারদিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন। income tex bhola
অরুনজীব নন্দী অর্নব, ভোলা প্রতিনিধি: উদ্ভাবনে বাড়বে কর দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগানকে সামনে রেখে ভোলা শুরু হয়েছে ৪ দিন ব্যাপী আয়কর মেলা-২০১৮। আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা কর সার্কেল ১০ ও ১১ এর আয়োজনে শহরের ইলিশা বাস স্ট্যান্ড এলাকার মমতাজ কমপ্লেক্সের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ এর চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল মমিন টুলু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাশার আকন, ভোলা সিভিল সার্জেন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. শাহে আলম।
আলোচনা সভায় ভোলা কর সার্কেলের সহকারি কমিশনার মো. মনজুর রহমানের সভাপতিত্বে করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক অভিনাষ নন্দী। মেলায় আয়কর দাতারা যাতে সহজে আয়কর প্রদান করতে পারেন সে জন্য কয়েকটি স্টলের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলায় সেবা নিতে পারবেন করদাতারা। আগামী ১৮ নভেম্বর মেলা সমাপ্ত হবে।
ভোলায় চারদিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন। income tex bhola
Reviewed by admin
on
November 16, 2018
Rating: 5
Reviewed by admin
on
November 16, 2018
Rating: 5

No comments