মনোয়নপত্র জমা দিলেন হিরো আলম _ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) election news
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম খ্যাত নবাগত বলিউড অভিনেতা আশরাফুল হোসেন আলম। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ‘লাঙল’ মার্কার প্রার্থী হচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সময়ে ব্যাপক আলোচিত তিনি।
তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে লাঙল মার্কা নিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন নবাগত বলিউড অভিনেতা। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের কাছে প্রাধান্য পাবেন বলে দাবি করেছেন নেটিজেনরা।
সম্প্রতি সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন হিরো আলম। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে আলোচনায় আসেন এই বলিউড অভিনেতা। তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিত তিনি।
সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম।

No comments