Breaking News

ভোলার ইলিশায় ২০ দিনে সাপের কামড়ে নিহত ২, আহত ২ (bhola news online )

আকতারুল ইসলাম আকাশঃ

 ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে ও রাজাপুরে ২০ দিনে বিষাক্ত সাপের কামড়ে নিহত ২, আহত ২।


গত (২২ অক্টোবর) ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মোতাছিন মাঝি বাড়ির মোঃ মোতাছিন মাঝির ছেলে ২ সন্তানের জনক নাছির মাঝি (৩৫) গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে গিয়ে এক বিষাক্ত সাপের ছোবলে নিহত হন।

তার ৫ দিনের মাথায় গত (২৮ অক্টোবর) রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সাপের আক্রমণের শিকার হয়ে নিহত হন ৩ সন্তানের জননী বকুল বেগম (৫০)। তার ১২ দিনের মাথায় আবার ও সাপের কামড়ের শিকার হন স্কুল পড়ুয়া মেয়ে সুমী আক্তার (১১) এবং আজ (১২ অক্টোবর) আবারও এক বিষাক্ত সাপের ছোবলে ঘুমের ঘরে গুরুত্ব আহন হন শাহিন (১৫) নামের এক কিশোর। 

গত( ১১ অক্টোবর) রাজাপুরের ০৮নং ওয়ার্ডের চর মনসা গ্রামের নুরুল মাষ্টার বাড়ির মোহাম্মদ নুরুল ইসলাম মুন্সির ছেলে শাহীন কে রাত ১১ টার দিকে ঘুমের ঘরে ছোবল দেয় এক বিষাক্ত সাপ। 

পারিবারিক সূএে জানা যায়, শাহিন প্রতিদিনের মতো গত কাল রাতেও ঘুমের ঘরে ঘুমাতে যান। ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক বিষাক্ত সাপ তার বা চোখের উপরে ও নিচে ছোবল দেয়। অবস্থা গুরুতর দেখা দিলে প্রথমে কবিরাজি চিকিৎসা চালানো হয়। কিন্তু এতে কোন সুফল না পেয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যান তার পরিবার। বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে যানা যায়। 

উল্লেখ যে, এর আগে গত (৩১ অক্টোবর) ভোলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারের এক লাড়কির দোকান থেকে " রাসেল ভাইপার" নামে এক বিষাক্ত সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

এই নিয়ে খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন ভোলাবাসী

No comments