Breaking News

চরফ্যাশনে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক সচেতনতা এবং মহড়া_charfassion bhola


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমরানের পরিচালনায় প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিনির্বাপন মোকাবিলায় জন সচেতনতা বিষয়ক প্রগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় প্রাকৃতিক দূর্জোগ, ভূমিকম্প ও অগ্নিকান্ডে   জনগনের নিরাপদ স্থানে সরে যাওয়া ও ক্ষয়ক্ষতি সিমিত রাখার লক্ষে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় চরফ্যাশনের শশিভূষণ থানার হাজারিগঞ্জের ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম আবাসন  প্রকল্পে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ বিষয়ক সচেতনতায় এ মহরা অনুষ্ঠিত হয়। মহরায় অগ্নিকান্ড ও দূর্যোগ মোকাবিলায় বিভিন্ন কৌশল শিখানো হয়। এসময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্প ঝিনুক (১)এর সভাপতি কাঞ্চন মিয়া হাজারিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাবুদ্দিন মঞ্জু ইউপি সদস্য জাকির হোসেন ও জাহাঙ্গীর মিয়া এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তব্যে স্টেশন অফিসার ইমরান বলেন কিছু নিয়ম নিতি অনুসরণ করে চললে মানুষের জান মালের ক্ষয় ক্ষতি সিমিত হয় বাসাবাড়িতে আগুন সংক্রান্ত যেন দূর্ঘটনা না ঘটে সে জন্য অগ্নিকান্ড ঘটার কিছু বিষয় জানা থাকা উচিত যেমন ১)বৈদ্যুতিক লাইন বা সংযোগ পরিক্ষা করা২) গ্যাস সিলিন্ডারের  সুষ্ঠু ব্যাবহার ৩) দাহ্য পদার্থ রান্নাঘর থেকে দূরে রাখা ৪) দেশিয় প্রজুক্তি ব্যাবহার করা ৫) যদি দূর্ঘটনা ঘটেই যায় সে সময় মানুষিক দৃঢ়তা অটুট রাখা সহ তাৎক্ষণিক চরফ্যাশন ফায়ারসার্ভিসে জরুরি নাম্বারে ফোন দেওয়ার জন্য জানান ফায়ার সার্ভিসের সহযোগিতা ফোন নাম্বার ০১৭১৮৯১৭১১৭

No comments