Breaking News

ভোলা ২ আসনের নৌকার মাঝি হলেন আলহাজ্ব আলী আজম মুকুল - borhauddin bhola




অরুনজীব নন্দী অর্নব, বোরহানউদ্দিন প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার যে আসনটিকে ঘিরে সবচেয়ে বেশী আলোচনার ঝড় ছিলো অবশেষে সে আলোচনার অবসান হলো। সকল জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে ফের আ’লীগের মনোনয়ন পেলেন ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদ সদস্য আলী আজম মুকুল।

আ’লীগের মনোনয়ন পাওয়ার মধ্যদিয়ে মুকুল তার যোগ্যতা আর জনপ্রিয়তার প্রমান দিয়েছেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। কারন, এ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন বেশ আলোচিত ছিলো। অন্যদিকে সাংসদ আলী আজমের মনোনয়ন বিষয়টিও অনেকটা চ্যালেঞ্জ ছিলো বলে মনে করা হয়েছিলো। দক্ষ নেতৃত্ব দিয়ে সেটি অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।

সুত্র জানায়, নির্বাচনী হাওয়া বইতে শুরু করার পর থেকে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী এ আসনে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছিল। সে হিসাবে বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল, কেন্দ্রীয় নেতা এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা ওমর শরীফ, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, আশিকুর রহমান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মনোনয়ন সংগ্রহ করেন। সে হিসাবেই আলোচনার শীর্ষে ছিল ভোলা-২আসনটি।

অবশেষে আজ রবিবার (২৫ নভেম্বর) সেই আলোচনার অবসান হয়। এ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে।
খোঁজ নিয়ে জানা গেছে, তৃনমুল নেতাকর্মীদের সুসংগঠিত, এলাকার উন্নয়ন আর অসহায় মানুষের পাশে দাড়িয়ে খুব অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন তরুন সাংসদ আলী আজম মুকুল।

No comments