ভোলায় জ্বীনের বাদশা পরিচয় দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা গ্রেফতার _ borhauddin bhola
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জ্বীন বাদশা সেজে কোটি কোটি টাকা আত্নসাৎ করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দীর্ঘদিন যাবৎ জ্বীনের বাদশা ও দয়াল বাবা সেজে বিভিন্ন সমস্যার সমাধান’সহ লটারী, গুপ্তধন, জটিল রোগ থেকে মুক্তি, পাওনা টাকা আদায়, দাম্পত্য কলহ্, ভালবাসার মানুষকে বসে আনা’সহ সকল সমস্যার সমাধান করতে পারে মর্মে বিভিন্ন হুজুরের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরী করে। পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলে সেই সকল বিজ্ঞাপন প্রচার এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে টাকা গ্রহণ পূর্বক আত্মসাৎ করে আসছে।
জনৈক সোহেল মোল্লা উক্ত প্রতারক চক্রের খপ্পরে পরে ৪২,২৫,০০০/- টাকার ক্ষতির সম্মুখিন হন। তাকে লটারী পাইয়ে দিবে বিশ্বাস দিয়ে ওয়েষ্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ব্যাংক ও বিভিন্ন মাধ্যমে ৪২,২৫,০০০/- টাকা আত্মসাৎ করে নেয় চক্রটি। এর পর তিনি গত ২২/৭/২০১৭খ্রিঃ তারিখে একটি মামলা রুজু করেন।
মামলাটি সিআইডি অধিগ্রহণ করারপর অদ্য ২৯/১১/২০১৮খ্রিঃ অনুমান সকাল ০৮:৩০ ঘটিকার সময় হোটেল ইন্দ্রপুরী ইন্টান্যাশনাল, ফার্মগেট, ঢাকা হতে সিআইডি অর্গানাইজড ক্রাইম(হোমিসাইডাল স্কোয়াড) এর একটি বিশেষ টিম উক্ত মামলার এজাহারনামীয় আসামী এবং প্রতারক চক্রটির মূল হোতা মোঃ জুবায়ের আহমেদ সুমন(২৭), পিতা-মৃত হাজী এনায়েত পাটয়ারী, মাতা-হাজী মাহফুজা বেগম, সাং-চকডোষ, ৭নং ওয়ার্ড, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করে।

No comments