Breaking News

চরফ্যাশনে আ'লীগ, বিএনপি'র হাজারো জনতার ঐতিহাসিক ঢল -চরফ্যাশন ভোলা

চরফ্যাশন ভোলা সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাশন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেদ আলী মিয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।

এর আগে বেলা ১১ ঘটিাকার দিকে আ’লীগের মনোনীত প্রার্থি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব তার নির্বচনী এলাকা চরফ্যাশনে পৌছালে পৌরসভা ও উপজেলার ২২টি ইউনিয়নের দলীয় হাজারো নেতাকর্মী পৌর সদরে সমবেত হয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর আগে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী জাতীয় নির্বাহি কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপি'র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন আলম  চরফ্যাশন  উপজেলা  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রুহুল আমিন এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টিজ, সাংগঠনিক সম্পাদক কাজি মঞ্জুর হোসেন সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি নূরে আলম সিকদার, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল প্রমুখ। এদিকে জনাব নাজিম উদ্দিন আলমকেও উপজেলা ২২ টি ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা তাকে চরফ্যাশন সদরে মুহুর্মুহু শুভেচ্ছা শ্লোগানের মাধ্যমে বরন করে নেন।

No comments