চরফ্যাশনে বিজয়ফুল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত_charfashion news
সাংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয় ফুল উৎসব উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফুল তৈরি, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মোট তিনটি স্তরে সাত ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিবেদন: মৌসুমী মনিষা।

No comments