Breaking News

ভোলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র শুভ উদ্বোধন _ borhanuddin news



অরুনজীব নন্দী অর্নব: ভোলায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে প্রতিষ্ঠিত এ হাসপাতালের শুভ উদ্বোধন করেন, আলী আজম মুকুল, ভোলা ২ এমপি। প্রতিষ্ঠাতা ও জমিদানকারী, ৪ নং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।

তিনি বলেন, উন্নয়ন বিকল্প মানেই আওয়ামীলীগ। আওয়ামীলীগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আসন্ন আগামী জাতীয় নির্বাচনে তিনি সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম হায়দার ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভোলা জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলো উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক নেতৃবৃন্দ।

No comments