ভোলার বোরহানউদ্দিনে এক তরুণী গণধর্ষণের শিকারের ঘটনায় আটক-৩ জন | bholanews.online
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইদারা মোড় নামক এলাকায় এক তরুনীকে গনধর্ষনের অভিযোগ পাওয়া গেছে । তরুনী বোরহানুদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ তিন ধর্ষককে আটক করে ভোলা আদালতে প্রেরণ করেছেন ।
ভিকটিম ও থানাসুত্রে জানাযায়,ভিকটিম (১৮) বুধবার বিকাল ৫টার দিকে অটোরিক্সা যোগে কুতুবা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জন্মসনদ নিতে আসে। চেয়ারম্যানকে না পেয়ে ঐ তরুনী তার জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চেয়াম্যনের সাথে কথা বলে রাত ১০ টার দিকে স্থানীয় মানিকার হাট বাজারের উত্তর পাশে ওই অটোরিক্সা যোগে ইদারা মাদ্রাসার মোড়ে পৌছলে অটোরিক্সা চালক রাকিব তার সহযোগী মোঃ আলাউদ্দিন,মোঃ জসিম,মোঃ রাকিব রারী,মোঃ সজীব সহ ওই তরুণীকে অটো থেকে নামিয়ে রাস্তার পাশে মন্নান হাওলাদার বাড়ি বাগানের মধ্যে পালাক্রমে গনধর্ষণ করে।
এক পর্যায়ে ওই তরুণী চিৎকার দিলে ধর্ষকরা পালিয়ে যায়। পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে। পরে পুলিশ স্বাক্ষীগন সহ ওই তরুণীর সুত্রমতে রাত ২টার দিকে ৩ ধর্ষকে আটক করনে। আটকৃতরা হলেন, বড়মানিকা ১নং ওয়ার্ডের ইউনুস বেপারীর ছেলে মোঃ আলাউদ্দিন (২৩), কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল রারীর ছেলে রাকিব (২৫), বড়মানিকা ১নং ওয়ার্ডের মৃত ইউনুছ মিয়ার ছেলে জসিম (৩০) ।
বোরহানউদ্দিন থানা ওসি অসীম কুমার সিকদার জানান,রাতেই অভিযান চালিয়ে উল্লেখিত ৩ ধর্ষকে আটক করে বৃহসপতিবার বিকাল ৪টার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে । এঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং- ১-তারিখ ০১-১১-২০১৮।

No comments